বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জিতেই চলেছে আর্জেন্টিনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ বার

জিতেই চলেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ বুধবার ভোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তারা ১-০ গোলে পরাজিত করেছে কলম্বিয়াকে। ২৯ মিনিটের সময় করা লাওতারো মার্টিনেজের গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।

বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে কাতার যাত্রার পথে এক পা দিয়ে রেখেছে ইকুয়েডর।

অধিনায়ক লিওনেল মেসি আগে থেকেই ছিলেন না। কার্ডের খাড়ায় হারাতে হয় আরো চারজনকে। তারপরও আক্রমণাত্মক কৌশল ধরে রেখে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে আর্জেন্টিনা। যথেষ্ট গোল না মিললেও কলম্বিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।

এ জয়ের ফলে সব মিলিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা, যার শুরুটা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে দুই দল। কলম্বিয়া যদিও তেমন সুবিধা করতে পারছিল না। একটু একটু করে চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা।

চিলির বিপক্ষে ম্যাচের শুরুতেই দূর থেকে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেয়া আনহেল দি মারিয়া এদিনও তেমন এক চেষ্টা করেন। তবে ষোড়শ মিনিটে তার দূরপাল্লার শটটি পোস্টের বাইরে দিয়ে যায়।

আড়াই বছরের বেশি সময় ধরে অপরাজিত দলটি ২৯তম মিনিটে এগিয়ে যায়। বাঁ থেকে মার্কোস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন মার্তিনেস। চার দিন আগে চিলির বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com