বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভুলে বিবস্ত্র অবস্থায় ছবি পোস্ট করে বিব্রত আর্জেন্টাইন গোলরক্ষক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৭ বার

বান্ধবীকে ধন্যবাদ জানাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আতালান্তার আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসো। ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় নিজের ছবি পোস্ট করে বসেছেন ২৭ বছর বয়সী এই তারকা।

আন্তর্জাতিক বিরতিতে নিজ দেশ আর্জেন্টিনায় পৌঁছানোর পর মুসো দেখেন, তার বান্ধবী আন্না আরিয়াউদো রুম সাজিয়েছেন কয়েকটি হৃদয় আকারের বেলুনে। তা দেখে আতালান্তা গোলরক্ষক এতই মুগ্ধ হন যে, ছবি তুলে বান্ধবীকে ধন্যবাদ জানাতে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন।

কিন্তু কে জানত, এই ছবি পোস্ট করে এত বিপাকে পড়তে হবে মুসোকে! ছবি তোলার সময় কোণায় যে আয়না ছিল তা হয়তো খেয়াল করেননি। ছবিটি যে তিনি সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় নিয়েছেন তা বুঝতে কারও বাকি নেই।

কিছু বুঝে ওঠার আগেই আর্জেন্টাইন গোলরক্ষকের পোস্ট করা সেই ছবি ইতোমধ্যে হাজার হাজার লোক দেখেছেন। বোঝার পর ছবি পাল্টে ফেলেছেন তিনি। নতুন পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তার পুরো শরীর কাপড়ে ঢাকা। দ্বিতীয় ছবির পোস্টে তিনি লিখেছেন, ‘সঠিক ছবি’।

তার বান্ধবীও দ্বিতীয় পোস্ট করা ছবিটি পুনরায় শেয়ার করেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com