বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

চলে গেলেন মেসির সেই শতবর্ষী ভক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৬ বার

বিশ্ব জুড়ে লিওনেল মেসির ভক্তের সংখ্যা অগণিত। কিন্তু এমন ভক্ত কজন আছেন। যে কিনা মেসির সব গোল লিখে রাখতেন। কথা বলছি ১০০ বছর পাড় করা হেরনান মাস্ত্রাঙ্গেলোর। আর্জেন্টাইন তারকা ভিডিও কলে কথা বলেছিলেন হেরনানের সঙ্গে।

তার মতো করে আর হয়তো কেউ গোল লিখে রাখবেন না। কারণ মেসির ওই ভক্ত আর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার নাতি হুলিয়ান। তিনি লিখেছেন, ‘বিদায় দাদা, ধন্যবাদ তোমাকে। তিনি অনেক আনন্দ নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। মেসির কাছ থেকে কৃতজ্ঞতা পাওয়া তাকে অনেক আনন্দ দিয়েছে। আমি তার সঙ্গে হাসির এই ছবিটি আপলোড করছি আর্জেন্টিনার তারকার জন্যই। আমি তোমার গোলগুলো লিখে রেখে এই খাতা পূর্ণ করব।’

মেসির সব গোল লিখে রাখতেন হেরনান। সেটিও কোনো ইলেকট্রনিক ডিভাইসে না, তিনি লিখে রাখতেন খাতায়। তাও একদম তারিখ, প্রতিপক্ষ ও গোলের সংখ্যাসহ।

হেরনানের নাতি হুলিয়ান মাস্ত্রাঙ্গেলো প্রথমে সামনে নিয়ে আসেন। মেসির সব গোল খাতায় কেন লিখে রাখেন তার দাদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিই জানান তিনি। সেটি চোখে পড়ে মেসিরও। একটি ভিডিও করে পাঠান হেরনানের উদ্দেশ্যে।

সেখানে মেসি বলেন, ‘হাই হেরনান! অবশ্যই আমি আপনার গল্পটা শুনেছি। আমার মনে হয় সব গোল এভাবে লিখে রাখা এটা পাগলামী। আমি তোমাকে এমন কাজের জন্য অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে চাই। অনেক শুভকামনাও রইল। দ্রুতই দেখা হবে!’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com