বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

১ মিনিটেই বিক্রি হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১০ বার

চলতি বছর ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হচ্ছে। এর মধ্যে ক্রিকেটের সব থেকে আকর্ষণীয় ভারত ও পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে ছিল ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তানের খেলা মানেই বিশ্ব ক্রিকেট জুড়েই তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনার প্রমাণ পাওয়া গেল আবারও, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই।

প্রতিবেদনে বলা হয়, টিকিট বিক্রি শুরুর মাত্র ১ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে।

এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে।

অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে সিডনিতে। একই দিন পার্থে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও।  ৯ এবং ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটি হবে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ১৩ নভেম্বর মেলবোর্নে আয়োজিত হবে ফাইনাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com