সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুরো আইপিএল খেলতে পারবেন সাকিব?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১১ বার

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলাম। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ২৭ মার্চ এবং পর্দা নামবে মে মাসের শেষ (২৮ মে) দিকে।

এবার পুরো আইপিএলে খেলতে পারবেন সাকিব? বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন, ‘শ্রীলংকায় দুটি টেস্ট এবং দক্ষিণ আফ্রিকা সফরেও রাখা হবে সাকিববে। এ দুই সিরিজের মাঝের সময় চাইলে আইপিএলে খেলতে পারে সাকিব।’

এর অর্থ, আইপিএলে পুরো সময় খেলা হবে না বাংলাদেশের অলরাউন্ডারের। এ মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এর পর মার্চের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকা যাবেন টাইগাররা। সেখানে তিন ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন তারা। এর পর মে মাসের শুরুতে শ্রীলংকা সফর। ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকবেন সাকিব। দুই টেস্টের শ্রীলংকা সফরের সম্ভাব্য সূচি ৩ মে থেকে ২৫ মে। এই সময়টা জাতীয় দলের সঙ্গে থাকতে হবে সাকিবকে। আইপিএলের অর্ধেকের বেশি সময়ই তাই খেলতে পারবেন না বাংলাদেশের এ অলরাউন্ডার।

নিলামে সাকিব ছাড়াও আছেন বাংলাদেশের মোস্তাফিজ, তাসকিন, শরিফুল ও লিটন দাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com