সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা : প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮১ বার

করোনা মহামারিতে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসির ফলাফল ঘোষণা শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘করোনার কারণে স্বশরীরে হাজির হতে পারলাম না। এটা দুঃখজনক।’

ফলাফল ঘোষণার আগে করোনা পরিস্থিতিতে ৪৪ দিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার করায় শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বর্তমান যুগে আমাদের পরিবারগুলো ছোট, যার কারণে একাকীত্বে ভুগতে হয়েছে শিক্ষার্থীদের। অথচ তারা স্কুল-কলেজে যাবে, সুন্দর পরিবেশে পড়ালেখা করবে, তাদের জীবন সুন্দর হবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণ করেন। ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতার মূল আয়োজনটি ছিল রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com