বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রোনালদোর গোলে জিতলো ইউনাইটেড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৯ বার

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে গোলের খরা কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একইসাথে টানা দুই ম্যাচ ড্র করার পর জয়ের দেখা পেয়েছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

দারুণ এক গোল করে বেরিয়ে এলেন ব্যর্থতার বৃত্ত থেকে। প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো তার দল ম্যানচেস্টার ইউনাইটেডও। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড।

ম্যাচে বল দখল সমানে সমান হলেও আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেড। তবে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাইটনেরই। ৩৯ মিনিটে মডারের হেড ডানদিকে ঝাঁপিয়ে পড়ে কোনোমতে বাঁচান ডেভিড দি গিয়া।

অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেন রোনালদো। ৫১ মিনিটে ম্যাকটমিনাইয়ের পাস থেকে বক্সের বাইরে থেকে নেয়া তার শট জড়ায় জালে। এটি একই সাথে চলতি বছরে করা সিআরসেভেনের প্রথম গোল।

৫৪ মিনিটে ইয়েলাংয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন লুইস ডাঙ্ক। আর ম্যাচের শেষ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রালফ রাংনিকের দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com