বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মেসির পেনাল্টি মিস, এমবাপ্পেতে শেষরক্ষা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ বার

উত্তেজনাপূর্ণ ম্যাচে কঠিন সময় পার করলেন লিওনেল মেসি। শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে গোল করে দলকে না জেতালে পুরো দোষটা পড়তো সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকার কাঁধেই।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি মিস করেন মেসি। যাতে করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডে যৌথভাবে তিনি বসেছেন আর্সেনালের সাবেক তারকা থিয়েরি ওঁরির সাথে।

আলোচিত এ ম্যাচে মেসির পেনাল্টি মিস বাদে নজর কেড়েছেন এমবাপ্পে। দীর্ঘ দিন পর যেন স্বরূপে ফিরলেন ফ্রেঞ্চ তারকা।

ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। সেটা নিতে দেয়া হয় পিএসজির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।
শুধু পেনাল্টিই না, এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বেলজিয়ান এ তারকা। পিএসজির নেয়া ছয়টি শটই পরাস্ত করেছেন তিনি।

মঙ্গলবারেরটিসহ মেসি এই প্রতিযোগিতায় ২৩টি পেনাল্টির মধ্যে ৫টি মিস করেছেন। হেনরিও তার সমান পেনাল্টি মিস করে এতদিন ছিলেন এককভাবে শীর্ষে। অন্যদিকে ২৩টি পেনাল্টি শট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com