বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাজ্য, নিহত ৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৬ বার

শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গেছে যুক্তরাজ্য। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানা এ ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার কর্নওয়ালে আছড়ে পড়ার পর পশ্চিম ইংল্যান্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইউনিস। ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছিল সমুদ্র, তীরে একের পর এক আছড়ে পড়েছে বিশাল বিশাল ঢেউ। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

ঝড়ের মধ্যে চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে লন্ডনে এক নারী মারা গেছেন। লিভারপুলে উড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা আরেক ব্যক্তি। হ্যাম্পশায়ারে উপড়ে পড়া গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় মারা গেছেন আরও একজন। নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে প্রাণ হারিয়েছেন তিনজন।

এ ছাড়া বেলজিয়ামে শক্তিশালী বাতাসে একটি হাসপাতালের ছাদের ওপর ক্রেন ফেলে দিয়েছে ও এক ব্রিটিশ নাগরিক নৌকা থেকে পড়ে মারা গেছেন। আয়ারল্যান্ডে ধ্বংসস্তূপ পরিষ্কারের সময় গাছ পড়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

ব্রিটিশ আবহাওয়া সংস্থা মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ ফ্রাঙ্ক সন্ডার্স বলেন, ‘ঘূর্ণিঝড় ইউনিস সত্যিই জোরালো আঘাত হেনেছে। আমরা কেবল প্রাণহানির আশঙ্কা দেখলেই লাল সংকেত জারি করি।’

সংস্থাটি জানিয়েছে, তারা ঝড়ের সময় আইল অব ওয়াইটে ১৯৬ কিলোমিটার (১২২ মাইল) বেগে বাতাস বইতে দেখেছেন, যা ইংল্যান্ডে সবচেয়ে শক্তিশালী দমকা হাওয়ার রেকর্ড। শক্তিশালী ঝড়টি ধীরে ধীরে স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের উত্তরাঞ্চলীয় মূলভূখণ্ডের দিকে এগোচ্ছে। ঝড়ো বাতাসের কারণে যুক্তরাজ্যের কয়েকটি বিমানবন্দরে প্লেন ওঠানামা বন্ধ রাখা হয়।

সিরিয়াম ডেটার তথ্যমতে, দেশটিতে ঝড়ের কারণে অন্তত ৪৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com