সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

রোগীকে ধর্ষণ, পল্লী চিকিৎসক কারাগারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৬ বার

মেহেরপুরের মুজিবনগরে রোগীকে ধর্ষণের অভিযোগে আলাউদ্দীন ওরফে আলী নামের এক পল্লী চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলের দিকে আদালত তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠায়।
আলাউদ্দীন জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মঈন উদ্দীনের ছেলে। ধর্ষিতার বাড়ি পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামে। ধর্ষিতার দায়ের করা মামলায় মুজিবনগর থানা পুলিশ তাকে শনিবার দুপুরে আটক করে আদালতে পাঠায়। পরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক হাসান শনিবার বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের মধ্য বয়সী এক নারী চিকিৎসা নিতে পল্লী চিকিৎসক বিশ্বনাথপুর গ্রামের আলাউদ্দীনের বাড়িতে যান। এসময় আলাউদ্দীনের বাড়িতে কেউ না থাকায় ওই মহিলাকে টেনে হেঁচড়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষিতা বিষয়টি গ্রামের লোকজনকে জানান। এসময় চিকিৎসক আলাউদ্দীন পালিয়ে যায়।

পরে ধর্ষিতা মুজিবনগর থানায় তাৎক্ষণিকভাবে মামলা করেন। মামলার জের ধরে মুজিবনগর থানা পুলিশ এদিনই দুপুরে তাকে আটক করে। পরে মেহেরপুর তাকে মেহেরপুর আদালতে নিলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com