সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলা আর বিস্ফোরণের শব্দে কাঁপছে কিয়েভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৯ বার

ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে আজ শনিবার দেশটির রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণ এবং উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার কিয়েভের ত্রোইয়েশনিয়া এলাকায় একাধিক ও ময়দান স্কয়ারের কাছে বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, কিয়েভে রাশিয়ার কামান হামলার শব্দ এত বেশি যে শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূরেও শব্দ শোনা যাচ্ছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানা ও শুলিভাকা এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি হয়েছে।

মার্কিন টেলিভিশন ফক্স নিউজের বিদেশ প্রতিনিধি ট্রে ইংগিস্ট আজ সকালে বলেন, রাজধানী কিয়েভ এই মুহূর্তে একাধিক দিক থেকে হামলার কবলে পড়েছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানাচ্ছে, কিয়েভে একটু পরপর কামানের গোলা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে তা আসছে কোথা থেকে, সেটি বোঝা যাচ্ছে না।

এদিকে, কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।

ভাসিলকিভের একটি বিমানঘাঁটির কাছে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রুশ সেনারা কিয়েভে হামলায় এই ঘাঁটি ব্যবহারের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com