বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিষেধাজ্ঞার বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২২৯ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। ব্লগার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাইডেন। রুশ বার্তা সংস্থা ‘তাস’ এ খবর দিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাব হিসেবে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব নানা ক্ষেত্রে মস্কো ও প্রেসিডেন্ট পুতিনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘দুটি বিকল্প আমাদের হাতে আছে। এক. তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়া। দুই. যে দেশটি আন্তর্জাতিক সব নিয়মনীতি লঙ্ঘন করছে, তার জন্য তাকে মূল্য দিতে বাধ্য করা।’

কোহেন ইউটিউবে এই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছেন। সেখানে বাইডেন বলেন, নিষেধাজ্ঞাগুলো ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। এর মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞাও আছে।

সাক্ষাৎকার দেওয়ার আগেই প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে নির্দেশ দেন। সব মিলিয়ে ইউক্রেনের জন্য ৬০ কোটি ডলার দেওয়ার বিষয়ে স্মারকে সই করেছেন তিনি।

অনেকের অভিযোগ, যেমন- উত্তর কোরিয়ার শাসক কিম জং উন- ইউক্রেনে আজকের সংকটের জন্য মূলত যুক্তরাষ্ট্রই দায়ী। তারা ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রলোভনে ফেলে রেখেছে। আর এই ন্যাটোর সদস্যপদ নিয়েই যত ক্ষোভ রাশিয়ার। মস্কো বলছে, নিজ দেশের নিরাপত্তার কথা ভেবে ‘উপায়ান্তর না পেয়ে’ ইউক্রেনে হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com