সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আকিবের পেটে রাখা হাড় শিগগির মাথায় প্রতিস্থাপন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৫১ বার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্র মাহাদি জে আকিবের পেটের চামড়ার নিচে রাখা মাথার হাড়টি শিগগির মাথায় প্রতিস্থাপন করা হবে। আগামী সপ্তাহের যে কোনো দিন এটি প্রতিস্থাপন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যে আকিবকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

গত ২৭ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি কুমিল্লা

থেকে সরাসরি চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয় চমেক শিক্ষার্থী মাহাদি জে আকিবকে। এর মধ্যে সোমবার দিনভর চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করেন। রিপোর্টগুলো হাতে পাওয়ার পরই এ বিষয়ে বিশেষ মেডিক্যাল টিম বসে মাথায় হাড় প্রতিস্থাপনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, আকিবের মাথার খুলি প্রতিস্থাপন করতে হাসপাতালে আনা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন। এর পরই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী বলেন, তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছিল। আজ (মঙ্গলবার) বেশিরভাগ রেজাল্ট পাওয়া গেছে। রেজাল্ট মোটামুটি পজিটিভ বলা যায়। আগামী সপ্তাহে তার মাথার খুলি প্রতিস্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারিখ ও সময় চূড়ান্ত হয়নি?।

উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন শিক্ষার্থী মাহাদি জে আকিব। এতে তার মাথার হাড় ও ব্রেইনে মারাত্মক জখম হয়। পরে জটিল অস্ত্রোপচারের পর প্রায় ১৯ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন আকিব। কিন্তু সেই সময়ে তার মাথায় খুলি প্রতিস্থাপন করা হয়নি। বরং পেটের একটি বিশেষ স্থানে সেটি খুলে রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com