শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২০২ বার

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে দিয়ে ক্যারিবীয় কোচ ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড। গত নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন গিবসন। অবশ্য গত কিছুদিন ধরে পেস বোলিং কোচ হিসেবে বিভিন্নজনের নামও আলোচনায় ছিল। বিসিবি শেষ পর্যন্ত বেছে নিলো প্রোটিয়া সাবেক পেসারকে।

জালাল ইউনুস বলেছেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের মধ্য থেকে ডোনাল্ডকে বেছে নিয়েছি। আপাতত তার সঙ্গে আমাদের চুক্তি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পরে তার সঙ্গে চুক্তি নবায়ন করব।’

ডোনাল্ডের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে জালাল ইউনুস আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার ক্যাম্পে টেস্ট দলের সঙ্গে থাকবেন নাকি ওয়ানডে দলের সঙ্গে থাকবেন- সেটি এখনও চূড়ান্ত হয়নি।’

৫৫ বছর বয়সী ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন। বল হাতে যথাক্রমে ৩৩০ ও ২৭২টি উইকেট নিয়েছেন। খেলোয়াড়ি জীবনে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের ত্রাস ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com