বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ওয়ার্নের মৃত্যু : শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৩৭ বার

৫২ বছর বয়সে চলে গেলেন ক্রিকেটের স্পিন জাদুকর শেন ওয়ার্ন। তার মৃত্যুতে ক্রিকেট বিশ্বে চলছে শোক। স্তব্ধ সাবেক, বর্তমান সব ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ান গ্রেট রড মার্শের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই ওয়ার্নের চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউ। তার মৃত্যুতে অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচারর্ডস। তিনি বলেন, ‘বিশ্বাস হচ্ছে না। আমি শকড। এটা সত্যি হতেই পারে না। চিরবিদায় শেন ওয়ার্ন। এই মুহূর্তে আমার কেমন লাগছে, বর্ণনা করার ভাষা নেই।’

মাঠের লড়াইয়ে শচীনের সঙ্গে অনেকবার দেখা হয়েছে শেন ওয়ার্নের। সেই শচীন বললেন, ‘তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠে বা মাঠের বাইরে কখনোই তোমার সঙ্গে সময়টা নিরস কাটেনি। আমাদের মাঠের দ্বৈরথ ও বাইরের আড্ডা সবসময় আমার হৃদয়ে থাকবে। খুব তাড়াতাড়ি চলে গেলে।’

শেন ওয়ার্নের সঙ্গে একটি ছবি পোস্ট করে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা লিখিছেন, ‘এই মুহূর্তে বাকহীন। পুরো বিষয়টি কিভাবে মেনে নিব, জানি না। আমার বন্ধু আর নেই! সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজনকে আমরা হারিয়েছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। বিদায় ওয়ার্নি! মিস করব তোমায়।’

বাংলাদেশের মুশফিকুর রহিম লিখেছেন, ‘শেন ওয়ার্ন আর নেই, এই সংবাদ শুনে আমি স্তম্ভিত। বিদায় লেজেন্ড। খুব তাড়াতাড় চলে গেলেন।’

পাকিস্তানের বোলিং গ্রেট ওয়াকার ইউনিসের মতে, ‘শেন ওয়ার্ন আর নেই…আমি হতবাক, আমি বিধ্বস্ত। বিশ্বাসই হচ্ছে না যে আমি এই খবর শুনছি। আমাদের ক্রিকেট অঙ্গনের জন্য খুব খুব কষ্টের দিন। আমার প্রজন্মের সেরা বড় তারকা চলে গেল। চিরবিদায় লেজেন্ড। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।’

গতি তারকা শোয়েব আখতার লিখেছেন, ‘কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর হৃদয় বিদারক সংবাদটি মাত্রই শুনলাম। আমি কতটা ব্যথিত তা শব্দে প্রকাশ করা যাবে না। কী দারুণ এক ক্রিকেটার, লেজেন্ড এবং কী অসাধারণ এক মানুষ।’

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হৃদয়ও ছুয়ে যাচ্ছে। তার মতে, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তাকে হারানোটা ক্রিকেট বিশ্বের জন্য অনেক বড় ক্ষতি।’

শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে থেকে শুরু করে সাঙ্গাকারা, ম্যাথুস সবাই জানিয়েছেন সমবেদনা।

পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়া দলের ওপেনার ডেভিড ওয়ার্নার অনেকটাই স্তব্ধ। তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন দুই কিংবদন্তি। আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা চরম কষ্টদায়ক। মার্শ ও ওয়ার্নের পরিবারের জন্য আমার দোয়া ও সমবেদনা। বিশ্বাসই করতে পারছি না আমি। আপনাকে মিস করব।’

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির কাছে বিষয়টা লাগছে অবিশ্বাস্য, ‘জীবন এতটাই আনপ্রেডিক্টেবল। খেলাটির গ্রেটদের একজন এবং মাঠের বাইরে আমার চেনা এমন একজনের মৃত্যু আমি মেনে নিতেই পারছি না।’

ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, ‘আমি সত্যিই আমার ভাষা হারিয়ে ফেলেছি, খুবই দুঃখজনক। একজন সত্যিকারের কিংবদন্তি ও খেলাটির চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেছেন। বিদায় শেন ওয়ার্ন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com