বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব : কোন পক্ষে থাকবে ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৪১৪ বার

মার্কিন ড্রোন হামলায় ইরানের কম্যান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রেক্ষাপটে খুবই উদ্বিগ্ন ভারত। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দিল্লির পক্ষে কোনো পক্ষ নেয়া কার্যত অসম্ভব। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি পাকা করতে এক বছর ধরে লাগাতার চেষ্টা চালাচ্ছে ভারত। অন্য দিকে, ইরানের সঙ্গে যে সখ্যতা মনমোহন সিংহ সরকারের জমানায় তৈরি হয়েছিল, তা এগিয়ে নিয়ে গেছে মোদি সরকার। চাবাহার বন্দর ব্যবহার করার কাজ শুরু হয়ে গেছে যা পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান তথা গোটা পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। বড় মাপের বিনিয়োগও হয়েছে এই বন্দর নির্মাণের জন্য। ইরান থেকে তেল আমদানির প্রশ্নে মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার আগে পর্যন্ত তেহরানই ছিল এ ক্ষেত্রে নয়াদিল্লির সবচেয়ে বড় ভরসার জায়গা।

এই অবস্থায় শুক্রবার প্রায় গোটা দিন নিঃশব্দ থাকার পরে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সাবধানী বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘আমাদের নজরে এসেছে যে, ইরানের এক পদস্থ নেতাকে আমেরিকা হত্যা করেছে। ওই অঞ্চলে শান্তি, সুস্থিতি এবং নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত জরুরি। এখন সংঘাত আরো না-বাড়াটাই দরকার।’’
পশ্চিম এশিয়ায় ৮০ লক্ষ ভারতীয় বসবাস করেন। এখানে কোনো বড় মাপের অশান্তি হলে নব্বই সালের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা। সে সময়ে ইরাক-আমেরিকা যুদ্ধের জেরে ১ লাখ ১০ হাজার ভারতীয়কে বিশেষ বিমানে করে ফেরাতে হয়েছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com