বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সৌদিতে করোনার বিধিনিষেধ প্রত্যাহার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৯৩ বার

করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। দেশটিতে এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা থাকছে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এই ঘোষণা গতকাল শনিবার থেকে কার্যকর হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার পাশাপাশি দেশটির অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না। খোলা জায়গায় মাস্ক পরার বাধ্যকতা তুলে নেওয়া হলেও, বাড়ির ভেতরে মাস্ক পরা আবশ্যক।

নতুন ঘোষণায় অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা দেশটিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে।

অমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় সৌদি সরকার। নতুন নিয়মে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, লেসোথু, এস্বাতীনি, মোজাম্বিক ও এশিয়ার আফগানিস্তানসহ ১৭ দেশের নাগরিকরা সরাসরি ভ্রমণ করতে পারবেন সৌদিতে।

এদিকে, দেশটিতে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com