শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে বিয়ার সিগারেট মাংস নিয়ে হাজির ভক্তরা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৯৫ বার

কিংবদন্তি শেন ওয়ার্ন ক্রিকেট দুনিয়ার এক ব্যতিক্রমী চরিত্র। ক্রিকেট থেকে প্রায় হারিয়ে যাওয়া লেগ স্পিনকে শুধু ফিরিয়েই আনেননি তিনি, নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। সারারাত চুটিয়ে পার্টি করার পর সকালে মাঠে নেমে বিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে দেখা দিতেন। সেই শেন ওয়ার্ন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্নের ভক্তের সংখ্যা অসংখ্য। তার মৃত্যু তাই মেনে নিতে পারছেন না অনেকেই। আসলে ওয়ার্নের জনপ্রিয়তার কারণ শুধু ক্রিকেট নয়, তার বেহিসেবি ও বেপরোয়া জীবনযাত্রার জন্যও ছিলেন জনপ্রিয়।

ওয়ার্ন নিয়মিত মদ্যপান ও ধুমপান করতেন। তার দর্শন ছিল ক্রিকেট খেলতে হয় মস্তিষ্ক এবং দক্ষতা দিয়ে। যদিও ক্রিকেট পণ্ডিতরা তার এই দর্শনকে গুরুত্ব নাও দিতে পারেন।

জনপ্রিয় এই ক্রিকেটারকে স্মরণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) বাইরে ওয়ার্নের একটি ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে। তার মৃত্যুর পর সেই মূর্তির কাছেই জড়ো হচ্ছেন ভক্তরা, শ্রদ্ধা জানাচ্ছেন প্রয়াত প্রিয় তারকাকে। ফুল ছাড়াও তারা হাতে করে নিয়ে যাচ্ছেন বিয়ারের বোতল, সিগারেট এবং মাংস। কারণ এসব ছিল ওয়ার্নের প্রাত্যহিক জীবনের অতি প্রয়োজনীয়।

সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com