বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

করোনায় মৃতের সংখ্যা ৬০ লাখ ২০ হাজার ছাড়ালো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৭৫ বার

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ২০ হাজার ৪২১ জনে।

আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৮৬ জনে।

এছাড়া সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৯৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। মারা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি নয় লাখ ১৭ হাজার ৫২২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৮৪ হাজার ২০ জনে।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৭৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ১৩৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৪৯ হাজার ১৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫২ হাজার ২০৭ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com