বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

৯ বাংলাদেশি উদ্ধার, মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৯৮ বার

যুদ্ধকবলিত ইউক্রেন থেকে বাংলাদেশের ৯ জন নাগরিককে উদ্ধার করেছে ভারত। দেশটির ‌‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে নাগরিকদের উদ্ধার করা হয়। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

আজ বুধবার সকালে ভারতের বার্তা সংস্থা এএনআই সরকারি সূত্রের বরাত দিয়ে তাদের টুইটে এসব তথ্য জানায়।

দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে নিজের দেশে নাগরিকদের পাশাপাশি ‌‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল ও তিউনিসিয়ার নাগরিকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com