মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

কবরস্থানে বসবাস ভূমিহীন ৩ পরিবারের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৭৯ বার

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌর এলাকার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের একটি কবরস্থানে এক বছর ধরে বসবাস করছে ভূমিহীন তিনটি পরিবার। টিন আর পলিথিনের কাগজ দিয়ে কোনোভাবে মাথা গোঁজে আছেন তারা।

বুধবার (৯ মার্চ) সকালে সরেজমিন দেখা যায়, হযরত আলী, সোবাহান শেখ ও হাসিনুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস করছেন।

এ পরিবারগুলোর সদস্যরা বলেন, ‘আমাদের জায়গা-জমি না থাকায় নিরুপায় হয়ে ডর-ভয় সবকিছু ছেড়ে কেন্দ্রীয় কবরস্থানে ঝুপড়িঘর তৈরি করে মানবেতর জীবনযাপন করে আসছি। টিন আর পলিথিনের কাগজ দিয়ে কোনোরকম মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছি।’

হযরত আলীর ছেলে মাদরাসাছাত্র সোহাগ (১২) বলে, ‘মানুষ মরে গেলে তাকে রাখা হয় কবরস্থানে আর আমরা বেঁচে থেকেও কবরস্থানে পোকামাকড় আর শিয়াল-কুকুরের আতংক নিয়ে বসবাস করছি। আমাদের ঘরে নেই বিদ্যুৎ, নেই পান করার মতো নিরাপদ পানির ব্যবস্থা। অন্যের বাড়ি থেকে পানি এনে খেতে হয় আমাদের।’

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সাথে যোগাযোগ করা হলে বুধবার দুপুরে তিনি বলেন, ‘আমি আজই ওই কবরস্থান পরিদর্শনে যাব। পরিবারগুলোর বিষয়ে খোঁজ নিয়ে সরকারি সহযোগিতার ব্যাপারে কাজ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com