সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার যানজটে ক্রিকেট, ছোট্ট ভিডিওতে মুগ্ধ খেলা দুনিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৬২ বার

যানজট শব্দটার সাথে ঢাকাবাসীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সবাই জানেন এই শহরে কখনো সখনো পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে ৪৫মিনিটও লাগে, কখনো আবার ঘণ্টাও পেরিয়ে যায়। বিরক্তির এই জ্যাম কারো কাছেই উপভোগ্য নয়। তবে কেউ কেউ ব্যতিক্রমও আছেন। যারা জ্যামের বিরক্তি ভুলে পিচ ঢালা পথকে বানিয়ে ফেলেন ক্রিকেটের ২২ গজ। গাড়িঠাসা রাস্তায় একটু জায়গা করে নিয়ে নেমে যান ব্যাট বল হাতে।

একদল তরুণ তেমনটাই করে সবার মন জয় করেছেন। ঘটনাটা ঘটেছে ঢাকা কলেজের সামনে। জ্যামের মধ্যে একটু ফাঁকা জায়গা পেয়ে ব্যাট-বল নিয়ে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তারা।

‘জ্যাম ক্রিকেটের’ সেই ছোট্ট ভিডিওটি পোস্ট করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর ফেসবুক পেইজে। তারপরই এই ভিডিও নিয়ে হুলস্থুল পড়ে যায়, সবখানে শুরু হয় জ্যাম ক্রিকেট নিয়ে আলোচনা। ভিডিওটি ধারণ করেছেন মিরাজ মাহবুব। তার মাধ্যমেই ভিডিওটি পৌঁছায় ক্রিকইনফোর কাছে।

মজা করে ক্রিকইনফো ভিডওটির ক্যাপশনে লিখেছে, ‘ঢাকার মানুষ জানে কী করে ট্রাফিক জ্যামের সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে হয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com