বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইউক্রেনে মার্কিন হস্তক্ষেপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ : বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২১৬ বার

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইটে জোর দিয়ে তিনি বলেছেন, ‌‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেটোর সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সঙ্গে আমরা নেটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করব।’

‘কিন্তু ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াব না। নেটো এবং রাশিয়ার মধ্যে একটি সরাসরি সংঘাত মানেই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা’ যোগ করেন বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অবশ্য এর আগেও মার্কিন প্রেসিডেন্ট অনেকবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাই নেই। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঘনিষ্ঠদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে আসছে বাইডেন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনীকে মোকাবিলা করতে কিয়েভ যেন সামরিক অস্ত্র পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এ ছাড়াও দেশটির বাসিন্দাদের প্রাণ বাঁচাতে খাবার এবং অর্থ সাহায্য পাঠানোর কথা জানান বাইডেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শনিবার এই অভিযান ১৭তম দিনে গড়িয়েছে।  বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com