সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আগুনে পুড়ল ১২টি বাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৮০ বার

ফরিদপুর শহরের গোয়ালচটে সাউথ লাইন নামক পরিবহনে কমপক্ষে ১২টি বাসে ভয়াবহ আগুন লাগে। আলোচিত মানি লন্ডারিং মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন এই বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রাখা ছিল। আর সেখানেই গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২টি বাসের মধ্যে ১২টি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখছেন বলে জানান তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল বলেন, ‘গোয়ালচামট পৌর পার্ক সংলগ্ন একটি জায়গায় জব্দকৃত এ বাসগুলো রাখা ছিল। সেখানে বাস ছিল মোট ২২টি, এর মধ্যে ১২টি বাসেই একসঙ্গে আগুন লাগে। রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে যায়।

উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। একসঙ্গে ১২টি বাস আগুনে পুড়ে যাওয়ার স্থানীয়রা বিষয়টি নাশকতা বলে ধারণা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com