শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

হঠাৎ মত বদল, দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২০৪ বার

মানসিক অবসাদের কারণে ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হয়েছিল বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

ক্যারিয়ারের পরের পরিকল্পনা নিয়ে আজ শনিবার বিসিবির সাথে বৈঠকে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বৈঠক শেষে তিনি বলেন, বোর্ড যেভাবে বলবে এখন থেকে সেভাবেই চলবেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল, গতকালও হয়েছে। আজকেও (শনিবার) কথা হয়েছে। আমরা পুরো বছরের প্লানটা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি (চুক্তিতে), তিনটা ফরম্যাটেই অ্যাভেইলেবল থাকব। বোর্ড ডিসাইড করবে আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকব।’

এর খানিক পরেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

এরইমধ্যে বাংলাদেশ দল তিন ভাগে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে। গতকাল বেলা ১১টায় প্রথম দলে আট সদস্য এবং রাত ১১টায় ঢাকা ছেড়েছে দ্বিতীয় ভাগের দলটি। আজ সকাল পৌনে ১১টায় যাত্রা করেছে শেষ দল। এই দলে টেস্ট ক্রিকেটাররা আছেন।

এর বাইরেও তিন সদস্যের একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে। তাদের সাথেই সাকিব যাচ্ছেন সেখানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com