সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে রিপন-অর্ণব জুটি চ্যাম্পিয়ন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৬৮ বার

কক্সবাজারের চকরিয়া থানা আয়োজিত স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে রিপন-অর্ণব জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিন সেটের ২-১ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে রানারআপ ট্রফি অর্জন করেছেন সাদেক-সুজয় জুটি।

গতকাল শনিবার রাতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৮ মার্চ রাতে শুরু হয় স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রথমে প্রতিটি দল একে অপরের সঙ্গে মোকাবিলা করে। তাতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চারটি দল সেমিফাইনালে খেলে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ইন্সপেক্টর (ট্রাফিক) মশিউর রহমান।

টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাংবাদিক এম জাহেদ চৌধুরী ও অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী। ফাইনাল খেলা শেষে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ সময় প্রধান অতিথি ছিলেন- চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওসি ট্রাফিক মশিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন- থানার অপারেশন অফিসার রাজিব রায় ও মীম ফেব্রিক্সের মিজানুর রহমান। এই টুর্নামেন্টের স্পন্সর ছিলেন মীম ফেব্রিক্স, ফয়েজ এন্টারপ্রাইজ ও সাদেক ইলেকট্রনিকস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com