সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ও শনাক্তের হার শূন্যের কোঠায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৫৯ বার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমেছে। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ২.৫৭ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শনিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২ জন রোগী। গত ২৪ ঘণ্টায়  সুস্থ হয়ে ২ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। একই সময়ে উপসর্গ নিয়ে ১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আজ রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১ জন রোগী।

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৬৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৯ জনের করোনা ছিলো পজেটিভ।

 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ গতকাল শনিবার দিবাগত রাতে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৫৭ ভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com