শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

অবসর নিয়ে যা বললেন শোয়েব মালিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৯০ বার

খুব শিগগিরই ক্রিকেট ছাড়ছেন না পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। মালিক জানিয়েছেন, আরো অন্তত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে প্রস্তুত তিনি।

পাকিস্তানে ক্রিকেট বিষয়ক সবচেয়ে বড় ওয়েব সাইট ‘ক্রিকেট পাকিস্তান’কে দেয়া এক সাক্ষাতকারে শোয়েব মালিক নিজেই এ কথা জানান।

এ বছরের শেষ দিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে মালিক বলেন, ‘এ ব্যাপারে আমি এখনো স্পেশাল কিছু ভাবিনি। তবে আল্লাহর শুকরিয়া হয়তো আরো অন্তত দুই-তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটটা খেলতে পারব।’

তবে তিনি কখনোই কাউকে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে জোর করবেন না এবং দলের বোঝা হয়েও থাকতে চান না বলেও জানালেন এ অভিজ্ঞ ব্যাটার।

‘বাবর আজমের সাথে আমার খোলাখুলি কথা হয়েছে। যদি ও বলে, এখন আপনাকে আমাদের প্রয়োজন নেই, তাহলে খেলব না। গত বিশ্বকাপের আগেও ও আমাকে জিজ্ঞাসা করেছিল, বিশ্বকাপ নিয়ে আপনার কী প্ল্যান? আমি জবাবে বলেছিলাম, আমার পারিপার্শ্বিক যে অবস্থা তাতে খুব বেশি খেলার সুযোগ নেই, তবে আমার ফিটনেইস সম্পর্কে তুমি জানো। দল যদি আমার সাথে চুক্তিবদ্ধ হতে চায় আমি সবসময় প্রস্তুত’ বলছিলেন মালিক।

সূত্র : এক্সপ্রেস নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com