বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

ইউক্রেনে আরো ২০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৯৬ বার

যুক্তরাষ্ট্র আরো ২০ কোটি ডলার মূল্যের প্রাণঘাতী অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। যখন ইউক্রেন এবং রাশিয়ার সেনাদের মধ্যে লড়াই মারাত্মক আকার ধারণ করেছে তখন এই অস্ত্র সাহায্য দেয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার।

গতকাল (শনিবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বাড়তি অস্ত্র সরবরাহ করার অনুমোদন দেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো হলে তাতে হামলা চালাবে মস্কো। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের কাছে পাঠানো অস্ত্রের চালানকে রাশিয়ার বৈধ লক্ষ্য বস্তু হিসেবে গণ্য করা হবে।

এদিকে, যুদ্ধ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ার ভেতরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন।

তিনি বলেছেন, ইউক্রেনের সরকার বিচার বহির্ভূতভাবে বিরোধীদের হত্যা করছে, তাদেরকে পণবন্দি করছে এবং বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রুশ সেনাদের নির্দেশ দেন। এর দুদিন পর ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩৫ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। অস্ত্র সরবরাহ করার বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছিলেন।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com