শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আইপিএলের মতো পিএসএলেও হবে নিলাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৯৯ বার

অনেকদিন ধরেই আইপিএলে ব্রাত্য পাকিস্তানের ক্রিকেটাররা। তারপর থেকেই পাকিস্তানে শুরু হয়েছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে দেশটির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। আগামীবার থেকে আইপিএলকে টেক্কা দেয়ার জন্য নতুন পন্থা নিয়ে হাজির হচ্ছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। আইপিএলের মতো পিএসএলেও হবে নিলাম।

রমিজ জানান, ড্রাফটের পরিবর্তে আগামী আসর থেকে পিএসএলে হবে নিলাম। নিলাম হলো টাকার খেলা। নিলাম হলে, পিএসএল বাদ দিয়ে কে আইপিএলে খেলতে যায়, সেটিই দেখতে চান। এখন পর্যন্ত পিএসএলে সাতটি আসর অনুষ্ঠিত হয়েছে। সবগুলো আসরেই ড্রাফটের মাধ্যমে নিজেদের দল সাজিয়েছিল পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটের পরিবর্তে নিলাম আয়োজনের ছক কষেছেন পিসিবির চেয়ারম্যান রমিজ। তিনি বলেন, ‘আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আমাদের নতুন পন্থা অবলম্বন করতে হবে। পিএসএল এবং আইসিসির তহবিল ছাড়া আমাদের কিছুই নেই। আগামী বছর থেকে আমাদের মডেল কি হবে সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। আগামী মৌসুম থেকেই নিলাম চালু করতে চাই। এ নিয়ে চাহিদা আছে, কিন্তু এটা নিয়ে সিদ্ধান্ত নিতে ফ্র্যাঞ্চাইজিদের সাথে বসতে হবে।’

আইপিএলকে টেক্কা দেয়াই মূল লক্ষ্য রমিজের। তিনি বলেন, ‘এটি একটি টাকার খেলা। পাকিস্তানে ক্রিকেট আর্থিকভাবে শক্তিশালী হলে আমাদের সম্মানও বাড়বে। সেই অর্থনীতির মূল চালক হলো পিএসএল। আমরা যদি পিএসএলের নিলাম মডেল চালু করি তবে আমাদের আর্থিক শক্তি বাড়বে। আমি আইপিএলের আদলে আয়োজন করতে চাই এবং এরপর দেখতে চাই পিএসএল বাদ দিয়ে কে আইপিএল খেলতে যায়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com