বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৪২৭ বার

ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা- গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে শনিবার রাতে কয়েক দফা রকেট হামলা হয়েছে। এ ছাড়া, মার্কিন সেনা অবস্থান নেয়া জাদ্রিয়া এলাকা ও বালাদ বিমান ঘাঁটিও রকেট হামলার শিকার হয়েছে। তবে এসব হামলায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী।

ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি।

বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং এতে পাঁচজন আহত হয়েছেন।

বাগদাদ বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার এক দিন পর এসব হামলা হল। তবে এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।
সূত্র : পার্স টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com