শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল : সিএএস আদালত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৮০ বার

রাশিয়ার ফুটবলের ওপর উয়েফার দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। গতকাল মঙ্গলবার সিএএসের দেওয়া এক রায়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মূলত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা।

গত ২৮ ফেব্রুয়ারি ফিফা ও উয়েফা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে।

এই নিষেধাজ্ঞার ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে ছিটকে যায় রাশিয়ার পুরুষ দল এবং ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থেকে বাদ পড়ে মেয়েদের দল।

এরপর গত ৩ মার্চ রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছিল, তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএএসে আপিল করবে এবং এই দুই সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবে।

উল্লেখ্য, সিএএসের এই রায় শুধুমাত্র উয়েফা প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। চলতি মাসের শেষের দিকে হতে যাওয়া বাছাইয়ের প্লে-অফে খেলার সুযোগ পেতে ফিফার নিষেধাজ্ঞা বাতিল করতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে আক্রমণ শুরু করে রুশ বাহিনী। এরপর থেকেই একে একে রাশিয়ার ক্রীড়া ক্ষেত্রে নেমে আসে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com