সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

বেপরোয়া ট্রাক কেড়ে নিল ব্যাংক কর্মকর্তা দম্পতির প্রাণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৮৬ বার

মাদারীপুর শহরে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর মনিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী ফারজানা ইসলাম (৩০)। স্বামী-স্ত্রী দুজনই  গ্রামীণ ব্যাংকের শরীয়তপুরের ডোমসার শাখার কর্মকর্তা ছিলেন।

জানা গেছে, অফিসের কাজ শেষ করে তারা মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। মাদারীপুর শহরের পৌর শিশুপার্কের কাছে এলে পেছন থেকে ইটবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com