রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৫৬ বার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবাহী জাহাজের ধাক্কায় টিটু-১৪ নামের লাইটার জাহাজ ডুবির ঘটনায় আটজন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় তাদের কন্টিনজেন্ট, সাঙ্গু কন্টিনজেন্ট, কুতুবদিয়া কন্টিনজেন্ট ও সদর কন্টিনজেন্ট একযোগে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, এমভি টিটু -১৪ নামে লাইটার জাহাজটি একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com