শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিয়ে করলেন ম্যাক্সওয়েল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৭১ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ভারতীয় সংস্কৃতি-ভাষার সঙ্গে ভালোই সখ্য গড়ে উঠেছে অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। এরই মধ্যে এক ভারতীয় তরুণীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন ম্যাক্স। ম্যাক্সওয়েলের সেই প্রেমিকার নাম-বিনি রমন। এবার সেই ভারতীয় প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অস্ট্রেলীয় তারকা।

আইপিএল-২২ শুরুর আগেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ অসি তারকা। পরিবারের লোকদের নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জীবনে পা রাখলেন অসি অলরাউন্ডার। বিয়ের খবর নেটমাধ্যমে দেন নবদম্পতি। বিয়ের আংটি পরা ছবি দেন তারা।

সেখানে বিনি লিখেছেন, ‘ভালোবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’ দুজনের পরিচয়টা ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে। অল্প দিনের মধ্যেই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২০ সালে বিনির সঙ্গে বাগদানের খবর জানান ম্যাক্সওয়েল। অবশেষে বিয়েটাও সেরে ফেললেন।

ভারতীয় কন্যা বিনি রমনের জন্ম তামিল পরিবারে। বর্তমানে থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিনি পেশায় একজন ফার্মাসিস্ট। আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে ম্যাক্সওয়েলকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com