সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৮২ বার

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার ভোরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- সাহিদ হাসান (৩৭), সাফিয়ান (৯), সাফা (১০) ও রেখা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ভোরে বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চারজনকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, দগ্ধদের চার জনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সাহিদ হাসানকে যেকোনো সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com