সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জমিতে পানি না পেয়ে দুই কৃষকের বিষপান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৬৯ বার

জমিতে পানি না পাওয়ায় প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীর দুই আদিবাসী কৃষক বিষপান করেছেন। এ ঘটনায় অভিনাথ মার্ডি (৩০) নামে এক আদিবাসী কৃষক মারা গেছেন। আর তার চাচাতো ভাই রবি মার্ডিকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার রাতে রাজশাহীর গোদাগাড়ীর ঈশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষপানে নিহত অভিনাথ মার্ডি (৩০) উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু এলাকার বাবু চাঁদ মার্ডির ছেলে।

স্থানীয়রা জানায়, জমিতে পানি দেওয়া নিয়ে খুব ঝামেলা করছিল বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর। পানি দিবে বলে ঘুরাচ্ছিল শুধু। কয়েক দিন ধরে ধরনা দিয়েও পানি না পেয়ে বুধবার সন্ধ্যার পর অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি বিএমডিএর অপারেটরের কাছে যান। তারা অপারেটরকে জানান ধানের জমিতে পানি দেওয়ার পরে পোকা মারার বিষ প্রয়োগ করবেন।

এর প্রতিউত্তরে অপারেটর বলেন, ‘পানি দিতে পারব না। তোরা নিজেরাই বিষ খেয়ে নে।’ এই কথা শোনার পরে এর প্রতিবাদে দুই ভাই সেখানেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।’

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এই ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। তবে অপারেটরকে পাওয়া যায়নি। এলাকায় এ নিয়ে আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com