সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ‘গরিবের ডাক্তার’ বুলবুল ছুরিকাঘাতে নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১৮৯ বার

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৩৪) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। তিনি একজন ডেন্টিস্ট ছিলেন এবং ‘গরিবের ডাক্তার’ হিসেবে রোগীদের কাছে পরিচিত।

রোববার ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ডিভিশন উপকমিশনার মাহতাব উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহতাব উদ্দিন জানান, ভোর ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডা: বুলবুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ওসি মো: মোস্তাজির রহমান নয়া দিগন্তকে বলেন, নিহত চিকিৎসকের কাছে থাকা ১২ হাজার টাকা ও মোবাইলফোন নেননি ঘাতক। ছুরিকাঘাতের পর ওই চিকিৎসককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।

জানা যায়, রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বারে চিকিৎসা দিতেন ডা: বুলবুল। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com