সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাভার্ডভ্যানের চাপায় কলেজছাত্রসহ নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১৬৩ বার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ হাইওয়ে সড়কের রতাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উত্তরপাড়া গ্রামের লাভলু শেখের ছেলে রুদ্র মাহমুদ, একই উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী। তারা শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অপরজন নাইম হাওলাদার উনশিয়া গ্রামের নওশের হাওয়াদারের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, সকাল ৯টার দিকে তিনজন মোটরসাইকেলে উপজেলার সিদ্দিরবাজার যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী কার্ভাডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com