শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বদলে যাওয়া বাংলাদেশকে ভয় এলগারের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩০৪ বার

এশিয়ার বাইরে টেস্ট মানেই বাংলাদেশের বড় হার- এমন ধারণা পাল্টে গেছে। টাইগাররা এখন লড়তে জানে। জানে, কীভাবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ম্যাচ জিততে হয়। ওয়ানডে সিরিজে টিম বাংলাদেশের সক্ষমতা খুব কাছে থেকে দেখেছেন ডিন এলগার। প্রোটিয়া টেস্ট অধিনায়ক তাই সমীহ জানাচ্ছেন মুমিনুল হক বিগ্রেডকে। বলেছেন, ‘টেস্ট সিরিজও হবে জমজমাট। বাংলাদেশ যে আগের দল নেই!’

পাকিস্তান ও ভারতের পর এশিয়ার তৃতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে স্বাগতিকদের ¯্রফে উড়িয়ে দেয় টাইগাররা।

ব্যাটে-বলে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। অথচ প্রোটিয়াদের এ দলটাই ভারতকে ৩-০তে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল গত জানুয়ারিতে।
বাংলাদেশের কাছে ওয়ানডেতে নাস্তানাবুদ হওয়ার পর টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রতিপক্ষকে সম্মান দিয়েই কথা বলছেন স্বাগতিক অধিনায়ক এলগার। তিনি বলেন, ‘আমার মনে হয় ওয়ানডেতে যা ঘটেছে তাতে ছেলেরা বেশ হতাশ। আমি ৫০ ওভারের ফরম্যাটে নেই, তারপরও সিরিজের ফলাফলে কষ্ট পেয়েছি। দলের ক্রিকেটারদের মধ্যে টেস্টে ভালো করার ক্ষুধা কাজ করছে। আমি জানি বাংলাদেশ পুরনো দল নয়।’

বাংলাদেশের বদলে যাওয়ার পেছনে দক্ষিণ আফ্রিকান কোচদের অবদান দেখছেন এলগার। টাইগারদের হেড কোচ হিসেবে আছেন রাসেল ডমিঙ্গো। সম্প্রতি পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি পেসার অ্যালন ডোনাল্ড। আর ওয়ানডে সিরিজে পাওয়ার হিটার হিসেবে কাজ করেছেন এলবি মরকেল। তাদের দিকনির্দেশনা দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভালোভাবেই কাজে লাগিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এলগার বলেন, ‘নতুন দলটি পশ্চিমা কোচিং স্টাফের (দক্ষিণ আফ্রিকান কোচ) সঙ্গে সুপরিচিত। এখানে কীভাবে খেলতে হবে সেই ব্যাপারে দলের ধারণা ও মানসিকতা বদলে দিয়েছেন তারা। নিঃসন্দেহে দারুণ একটি সিরিজ হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com