সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৭৮ বার

টেস্টের পর শুরু হতে যাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাহোরে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ৪টায় মাঠে গড়াবে প্রথম ওডিআই।

দুই যুগের বেশি সময় পর পাকিস্তান সফরে গেছে টিম অস্ট্রেলিয়া, শুরুটাও হয়েছে দুর্দান্ত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ড্রতে নিষ্পত্তি হলেও শেষটা জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে প্যাট কামিন্সের দল। সাদা থেকে রঙিন, কামিন্স থেকে এবার নেতৃত্বভারটা উঠতে যাচ্ছে অ্যারন ফিঞ্চের কাঁধে। ৮ মাসের দীর্ঘ বিরতির পর ওয়ানডে খেলার অপেক্ষায় থাকা অজিরা এ সিরিজ দিয়ে শুরু করতে চায় ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতিও।

তবে তাতে বড় বাধা স্কোয়াডে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি। জয়ের মিশনে অনভিজ্ঞ, নবীন এক দলকে পাচ্ছেন ফিঞ্চ।

 

যদিও দলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে ফিঞ্চের জন্য অনুপ্রেরণার কারণ হতে পারে পরিসংখ্যান। পাকিস্তানের মাটিতে ১১ ওয়ানডে খেলে পাকিস্তানের ৪ জয়ের বিপরীতে অজিদের জয় ৬টিতে। এশিয়ার মাটিতেও এগিয়ে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত এই কন্ডিশনে ৩৩ ম্যাচ খেলে ২০টিতেই পাকিস্তানকে হারিয়েছে তারা।

শেষ ৯ বারের মুখোমুখি সাক্ষাতের পাঁচটিতেই জয়ী অস্ট্রেলিয়া। ২৪ বছর আগে পাকিস্তানের মাটিতে খেলা ওডিআই সিরিজেও হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দিয়েছিল অজিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com