শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সিলেটে ব্লগার অনন্ত হত্যা মামলায় ৪ আসামির ফাঁসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৪১ বার

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৪ আসামির ফাঁসি দিয়েছেন আদালত। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল আজ বুধবার এ রায় ঘোষণা করেছেন। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

২০১৫ সালের ১২ মে সকালে কর্মক্ষেত্রে যাওয়ার সময় সিলেট নগরীর সুবিদবাজার নুরানী আবাসিক এলাকার দস্তিদার দীঘিরপাড়ে দুর্বৃত্তরা ব্লগার    অনন্তকে কুপিয়ে হত্যা করে। পরে নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এ হত্যাকাণ্ডে র দায় স্বীকার করে বিবৃতি দেয়। সে রাতেই সিলেটের বিমানবন্দর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন অনন্ত বিজয় দাশের ভাই রত্নেশ্বর দাশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com