বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভিয়েনা সংলাপের মধ্যেই ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আমেরিকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২১২ বার

ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিষেধাজ্ঞার শিকার ব্যক্তির নাম মোহাম্মদ আলী হোসেইনি বলে উল্লেখ করেছে আমেরিকা। এছাড়া, যেসব কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হচ্ছে- দেলিজান ইন্ডাস্ট্রিয়াল সার্চ কোম্পানি, পার্স বানাইয়ে সাদর সিভিল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, সেপেহর দেলিজান ক্যানোপি কোম্পানি এবং দেলিজান সিনা কম্পোজিট কোম্পানি।

মার্কিন অর্থ বিভাগ দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাথে সহযোগিতা থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণ করেই ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে আমেরিকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় পরোক্ষভাবে অংশগ্রহণও করে। কিন্তু বাস্তবে নিজের দাবি ইরানের ওপর চাপিয়ে দেয়া এবং ইরানের কোনো দাবি মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com