বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে : প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২১৪ বার

বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার। এমনকি আমি বাংলাদেশে ফিরে এসে মামলা করার চেষ্টা করেছি। কিন্তু মামলা করতে দেওয়া হয়নি। কারণ ইন্ডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে খুনিদের।’

বিচারহীনতার একটি সংস্কৃতি দেশে চালু করা হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সে অবস্থার একমাত্র পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি তখন। সেখানে অনেক বাধা অনেক কিছুই আমাদের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই বিচারকের সাহসী পদক্ষেপের জন্য।’

বিচার বিভাগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আইন বিশ্ববিদ্যালয় তৈরির পদক্ষেপ আমরা নেবো। এ বিষয়ে আপনাদের পরামর্শ নিতে হবে। কারিকুলাম কি হবে, সেটি ঠিক করতে হবে।’

এ সময় আইন ও বিচার বিভাগে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। নতুন আদালত ভবন যেমন করা হচ্ছে, একই সঙ্গে আইনজীবীদের জন্যও ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইন সচিব মো. গোলাম সারওয়ার। এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com