শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ডারবানে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৮৪ বার

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আজ থেকে প্রথম টেস্ট খেলতে নেমেছে টাইগাররা। সাদা পোশাকেও রঙিন স্বপ্ন মুমিনুলদের। আজ বৃহস্পতিবার ডারবানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

তবে পেটে সমস্যার কারণে প্রথম টেস্টে নেই তামিম ইকবাল। এছাড়া টাইগার পেসার শরিফুলের খেলা নিয়েও শঙ্কা ছিল। শেষমেশ চোটের কাছে হার মানলেন তিনিও।

ওয়ানডের পর টেস্টেও ইতিহাস গড়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। এক্ষেত্রে মুমিনুলদের সামনে বড় অনুপ্রেরণা নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। এ ছাড়া আরও বেশ কয়েকটি কারণে ওয়ানডের পর টেস্টেও ভালো করার সুযোগ রয়েছে সফরকারীদের সামনে।

তার মধ্যে অন্যতম হচ্ছে, আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তুলনামূলক দুর্বল দল নিয়ে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি কিংবা মার্কো ইয়ানসেনের মতো টেস্ট দলের নিয়মিত তারকারা এখন আইপিএল খেলতে ভারতে আছেন। শুধু বোলাররাই নন, এইডেন মার্কারাম কিংবা রাসি ফন ডার ডুসেনের মতো তারকা ব্যাটসম্যানদেরও পাচ্ছে না স্বাগতিকরা। তাই এটাকে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com