সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মেয়েকে মেডিকেলে পড়াতে ঢাকায় এসে বসবাস, ফিরলেন লাশ নিয়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২০৪ বার

রাজধানীর তেজগাঁও এলাকার মনিপুরি পাড়ার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে লিথি মণ্ডল নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।

আজ শুক্রবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল লিথির। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামে।

লিথির বাবা সুভাংশু মণ্ডল বলেন, মেডিকেলে প্রস্তুতির জন্য তিন মাস আগে মনিপুরি পাড়ার একটি বাড়িতে দুটি রুম ভাড়া নেন তারা। ওই বাসায় পড়াশোনা করছিলেন লিথি। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ডিম আনতে বাড়ির বাইরে যান সুভাংশু। বাড়ি ফিরে দেখেন, লিথি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

লিথির মামা কালাচাঁদ মজুমদার বলেন, আজ মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল লিথির। মেডিকেলে ভর্তি পরিক্ষার প্রস্তুতি ভালো নয় বলে পরীক্ষা দিতে অনিহা ছিল তার। এতে পরিবারের লোকজন চাপ প্রয়োগ করলে লিথি আত্মহত্যা করেন। বৃহস্পতিবার রাতেই লিথির গ্রামের বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

রাজধানীর তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com