সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথের শিক্ষার্থী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৮৪ বার

রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকার ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মীম (২০)।

তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফ্লাইওভার থেকে ৩০০ ফিট সড়কে নামার সময় এ দুর্ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজে একটি কাভার্ডভ্যানকে দেখা গেছে। ফুটেজ নিয়ে কাজ চলছে। লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সজল সরকার ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে মীমকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com