সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এতিম-আলেমদের সাথে আজ ইফতার করবে বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৬২ বার

প্রথম রমজানে এতিম ও আলেমদের সাথে ইফতার করবে বিএনপি। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেবে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এছাড়া আগামী ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েষ্টিন, রাজনীতিকদের সন্মানে ২০ এপ্রিল হোটেল লেক শোর ও পেশাজীবীদের সম্মানে ২৮ এপ্রিল লেডিস ক্লাবে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও একাধিক ইফতার পার্টির আয়োজন করা হবে। এসব ইফতার অনুষ্ঠানে মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতারা।

দলের অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোট শরিকদের বাইরেও কয়েকটি রাজনৈতিক দল বিএনপি’র ইফতারে অংশগ্রহণ করবে। এসব ইফতারে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com