সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরকীয়া প্রেমিকার সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৩৪ বার

বরগুনার পাথরঘাটায় পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করে জাকারিয়া (২৭) নামের এক যুবকের অত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার রাত সোয়া ১১টার দিকে পাথরঘাটা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কেএম মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন বিল্ডিংয়ে সে চালের পোকা নিধনের ট্যাবলেট সেবন করেন।

মৃত জাকরিয়ার স্ত্রী সুমি আক্তার জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী জাকারিয়ার সাথে এক মেয়ের পরকীয়া চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ চলছে। ওই মেয়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করেছেন তিনি। তবে যখন জাকারিয়া যখন বাড়ি থেকে বের হয়েছে তখন স্বাভাবিকভাবেই ছিল।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে বিষপান করা রোগীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com