সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাসের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার, চালক আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৭০ বার

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়ানো একটি বাসের ভেতর থেকে শনিবার ভোরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত রিয়াদ হোসেন লিটন (৩২) সদর উপজেলার দুদু মিয়ার ছেলে। তিনি বাসটিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শুক্রবার রাত ১০টার দিকে বাসটি লক্ষ্মীপুরে পৌঁছায়। পরে চালক নাহিদ জেলা শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্কিং করে চলে যান। লিটন ও চালকের সহকারী রাতে বাসে থাকার কথা ছিল। কিন্তু ভোর ৪টার দিকে নাহিদ বাসে ফিরে দেখেন লিটন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য চালক নাহিদকে আটক করে।

বাসের হেলপার নিখোঁজ রয়েছেন বলেও জানান ওসি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com